কানাডায় পড়তে যাবেন? তাহলে আগে উত্তর খুঁজতে হবে, প্রথম বছরের বাজেট পকেটে আছে তো? কানাডায় পড়াশোনা এখন বাংলাদেশের বহু শিক্ষার্থীর কাছে শুধু বিদেশে একটি ডিগ্রি নেওয়ার বিষয় নয়। এটি নতুন দক্ষতা অর্জন, আন্তর্জাতিক কর্মপরিবেশে প্রবেশ এবং দীর্ঘমেয়াদে নিজের ক্যারিয়ার গড়ার একটি সুযোগ। তবে সুযোগের পাশাপাশি বাস্তবতাও আছে। ভর্তি, ভিসা, খরচ, চাকরি ও ভবিষ্যৎ স্থায়ী বসবাস—সব মিলিয়ে সিদ্ধান্তটি হওয়া উচিত তথ্যভিত্তিক ও সুপরিকল্পিত।
কানাডায় যেতে চাওয়া শিক্ষার্থীদের প্রথমেই বুঝতে হবে, এর ভিত্তি কোনো শর্টকাট প্রক্রিয়া নয়। বরং সিদ্ধান্তের সময় লক্ষ্য রাখতে হবে নিজের আগ্রহ, পড়াশোনার পটভূমি, পরিবারের আর্থিক সামর্থ্য এবং ভবিষ্যৎ পেশাগত লক্ষ্যকে একসঙ্গে বিবেচনা করা।বিষয় ও প্রতিষ্ঠান বাছাই—অনেকেই শুরুতেই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বা শহরের পরিচিত নাম দেখে আবেদন করতে চান। কিন্তু তার আগে জরুরি প্রশ্ন হলো—কোন বিষয়টি আপনাকে ক্যারিয়ারে এগিয়ে নেবে?
তথ্যপ্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস, সাইবার সিকিউরিটি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, সাপ্লাই চেইন, শিক্ষা, ব্যবসা এবং স্কিলড ট্রেডসের মতো ক্ষেত্রগুলোতে বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে।
সূত্র: প্রথম আলো