প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।কম্পিউটারের মনিটরে শুরু হয় আমার জন্মের গল্প। চারপাশে কেবল এলোমেলো রং, একটা কাঁচা ছবি, ছন্নছাড়া ফন্ট আর খবরের টুকরো শব্দ।
এরপরই শুরু হয় আমার জন্মপ্রক্রিয়া। মনিটরের সামনে বসা মানুষটির আঙুলের ছোঁয়া, কি–বোর্ডের অবিরাম টাইপিং, মাউসের নড়াচড়া আর চোখের গভীর ক্লান্তি পেরিয়ে গড়ে উঠি আমি। একটা ফটোকার্ডকে খুব সাধারণ মনে হলেও, আমার জন্ম, আমার প্রতিটি রং, প্রতিটি অক্ষর আর ছবির প্রতিটি বাঁকে লেগে থাকে একজন মানুষের যত্ন, ভাবনা আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। জন্মের এই প্রথম অধ্যায়টি বড় অদ্ভুত তাড়াহুড়ায় ঘেরা।
অনলাইনের দুনিয়ায় সময়ের কাঁটা তো সেকেন্ডের ঘরে ছোটে!
সূত্র: প্রথম আলো