২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা (সাপ্লিমেন্টারি) নেওয়া হবে। এ অবস্থায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর আহ্বান জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
সেই সভার পরপরই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ প্রায় দুই মাস পিছিয়ে দিয়েছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ।আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক সভা করে ইউজিসি।
সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।সভার পরপরই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণ প্রায় দুই মাস পিছিয়ে দেয় দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ।
সূত্র: প্রথম আলো