সাম্প্রতিক ঘটনাগুলো ইউরোপের রাজনীতির একটি নতুন চিত্র সামনে এনেছে। প্যারিস থেকে মিলান, মাদ্রিদ—বিভিন্ন শহরে বামপন্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও এসব বিক্ষোভ সহিংস রূপও নিয়েছে। অন্যদিকে, ডানপন্থীরা সামনে থাকা গুরুত্বপূর্ণ নির্বাচনগুলো নিয়ে ব্যস্ত। মূলধারার অনেক রাজনৈতিক দলকে ক্রমেই পিছু হটতে দেখা যাচ্ছে। স্পেন, ফ্রান্স, পোল্যান্ড ও ইতালির নির্বাচনে কী হবে, তা এখনই বলা কঠিন।
তবে এসব নির্বাচনের পর ইউরোপের রাজনীতিতে উগ্র ডানপন্থী ও জনতুষ্টিবাদী চিন্তার প্রভাব যে বাড়বে, তা নিয়ে সন্দেহ নেই। গত কয়েক মাসে ফ্রান্স, পোল্যান্ড, জার্মানি ও ইতালির নতুন ডানপন্থী রাজনীতিক ও কৌশলবিদদের সঙ্গে কথা বলে আমার এমন ধারণা হয়েছে।ইউরোপের উগ্র ডানপন্থী দলগুলোর মধ্যে বেশ কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। রাশিয়া, ইসরায়েল, অর্থনীতি, কল্যাণরাষ্ট্র এবং নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে তাদের অবস্থান এক নয়।
ফ্রান্সের ন্যাশনাল র্যালির নেতা মেরিন ল্য পেন ও জর্দান বারদেলা জার্মানির আরও কট্টর অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা এএফডির সঙ্গে ঘনিষ্ঠতা এড়িয়ে চলতে চান।
সূত্র: প্রথম আলো