বরিশালের একটি বেসরকারি হাসপাতালে সন্তানসম্ভবা এক নারীকে (২৭) ভর্তি করান এক যুবক। তিনি নিজেকে ওই নারীর স্বামী পরিচয় দেন। অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। পরদিন ওই হাসপাতালে হাজির হন আরেক যুবক। তিনিও ওই নবজাতকের পিতৃত্ব দাবি করেন। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে নবজাতকের পিতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি দাবিতে বিব্রতকর অবস্থায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ।
পরে ওই প্রসূতির বাবা তড়িঘড়ি করে মেয়েকে বাড়ি নিয়ে যান।হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার অস্ত্রোপচারের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী পরিবারের এক নারীর সন্তান প্রসব করানো হয়। ওই নারীর বাবার বাড়ি বরিশাল সদর উপজেলায়। এর আগে শুক্রবার স্বামী পরিচয় দিয়ে ওই নারীকে হাসপাতালে ভর্তি করান বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাস চন্দ্র দাস।তবে সন্তান জন্মের পরদিন গতকাল রোববার সকালে হাসপাতালে হাজির হন ঢাকার গাজীপুরের বাসিন্দা এমদাদুল হক।
তিনিও নিজেকে ওই নারীর স্বামী দাবি করে বলেন, নবজাতকের বাবা তিনি।এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই নারীকে বিয়ে করেন তিনি।
সূত্র: প্রথম আলো