এবারের দিওয়ালি উদ্যাপনে বলিউড তারকাদের বেশির ভাগই সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। অন্তত তারকাদের নিজস্ব সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলো সে কথাই বলে। ঝলমলে সাজ থেকে শুরু করে প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্ত, সবকিছুতেই ছিল উৎসবের ছাপ। আলোকসজ্জায় সাজানো বাড়ি, মুখের হাসি, আর উৎসবের আনন্দে ধরা পড়েছে নানা স্মরণীয় মুহূর্ত।
চলুন, ছবিতে দেখে নেওয়া যাক এবারের দীপাবলিতে বলিউড তারকাদের উদ্যাপন।স্বামী রণবীর কাপুর ও মেয়ে রাহার সঙ্গে হৃদয়ছোঁয়া এই মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী আলিয়া ভাট।শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে মনে রেখেছেন প্রয়াত শ্বশুর ঋষি কাপুরকেও।দিওয়ালি উপলক্ষে ছেলে ভিহানের ছবি প্রথমবারের মতো প্রকাশ করেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।মেয়ে মালতি মেরিকে নিয়ে ’দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের দিওয়ালি উদ্যাপন।চিরায়ত লাল–সাদা লুকে মেয়ে দেবীর সঙ্গে বিপাশা বসু ও করণ সিং গ্রোভার।বোন কারিশমা কাপুর, বাবা রণধীর কাপুর ও মা ববিতা কাপুরের সঙ্গে কারিনা কাপুর।মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম আলী খানের সঙ্গে দিওয়ালি আয়োজন করেছেন সারা আলী খান।স্বামী জিন গুডএনাফের সঙ্গে দিওয়ালির সাজে প্রীতি জিনতা।স্ত্রী নাতাশা দালাল ও মেয়ে লারাকে নিয়ে দীপাবলি উদ্যাপন করেছেন বরুণ ধাওয়ান।জেনেলিয়া ও পরিবারের অন্যদের সঙ্গে মজার মুহূর্তে রিতেশ দেশমুখস্বামী রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতি চোপড়া।জহির আর সোনাক্ষির দি...
সূত্র: প্রথম আলো