উজ্জ্বল আলোয় চোখে অস্বস্তি, ব্যথা বা চোখ কুঁচকে যাওয়ার সমস্যা হলে একে আলোর প্রতি অতি সংবেদনশীলতা বা ফটোফোবিয়া বলা হয়। আমাদের অনেকের মধ্যে এই সমস্যা থাকলেও আমরা তা অনেক সময় বুঝতে পারি না।সূর্যের আলো ছাড়াও ঘরের তীব্র আলো, গাড়ির হেডলাইট অথবা কম্পিউটার বা ফোনের উজ্জ্বল পর্দায়ও কারও কারও এ সমস্যা হতে পারে।
এটি নিজে কোনো রোগ নয়; বরং চোখ বা স্নায়ুতন্ত্রের কোনো সমস্যার লক্ষণ হিসেবে দেখা দেয়।কেন হয়ফটোফোবিয়ার একটি অন্যতম কারণ হলো মাইগ্রেন। মাইগ্রেনে আক্রান্ত অনেকেরই উজ্জ্বল আলোতে মাথাব্যথা ও চোখের অস্বস্তি বাড়ে। এ ছাড়া চোখের প্রদাহ বা সংক্রমণ, কনজেক্টিভাইটিস, কর্নিয়ায় আঘাত বা ক্ষত, ইউভাইটিস, কেরাটাইটিস, শুষ্ক চোখ ও চোখের পাতার অনিয়ন্ত্রিত সংকোচন বা ব্লেফারোস্পাজম থেকেও এ সমস্যা হতে পারে।
কিছু ক্ষেত্রে মস্তিষ্কের প্রদাহ, মেনিনজাইটিস, এনসেফালাইটিস বা অন্যান্য স্নায়বিক সমস্যার সঙ্গেও ফটোফোবিয়া দেখা দিতে পারে।চোখের সামনে কালো, গোল ছায়া দেখতে পাওয়া কি কোনো রোগকীভাবে বুঝবেনউজ্জ্বল আলোতে চোখে ব্যথা বা অস্বস্তি, ঘন ঘন চোখ পিটপিট করা, আলোতে গেলে চোখ কুঁচকে রাখা, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া ও জ্বালাপোড়া—ফটোফোবিয়ার সাধারণ লক্ষণ।
সূত্র: প্রথম আলো