শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ঢোল বাজিয়ে, মৃদঙ্গ বাজিয়ে সংবর্ধনা দিয়ে বরণ করা হবে, এমনটা কারা ভাবছে, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তাঁকে সংবর্ধনা দেওয়া হবে, এমন ধারণা যাঁদের মধ্যে রয়েছে, তাঁরা বাংলাদেশের মানুষের মনোভাব বোঝেন না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রুহুল কবির রিজভী।
আজ সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।রুহুল কবির রিজভী বলেন, ‘আহনাফ, মুগ্ধ, আবু সাঈদ—এঁদের রক্ত পান করে যিনি দেশ থেকে পালিয়েছেন, তিনি পাসপোর্ট পাবেন, তিনি এনআইডি পাবেন, তিনি আবার দেশে ফিরে আসবেন, আর তাঁকে ঢোল বাজাতে বাজাতে, মৃদঙ্গ বাজাতে বাজাতে সংবর্ধনা দিয়ে তিনি নামবেন, এটা কারা ভাবছে?’বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠলে প্রবল প্রতিরোধ গড়ে তোলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আর ওই গর্জনে শেখ হাসিনা কেন, তাঁর মদদদাতা দাদারা কেউ কিছু করতে পারবে না।’বক্তব্যে ৭ নভেম্বরকে অন্যায়, দুঃশাসন ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে জেগে ওঠার দিন হিসেবে উল্লেখ করেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনা থেকেই ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যু...
সূত্র: প্রথম আলো