মক্কা বিজয়ের দিনটি ইসলামি ইতিহাসের সবচেয়ে বড় ‘সাধারণ ক্ষমা’র দিন হিসেবে পরিচিত।
যারা দীর্ঘ ২৩ বছর ধরে মুসলমানদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছিল, সেই মক্কাবাসীকে মহানবী (সা.) এক বাক্যে ক্ষমা করে বলেছিলেন, ‘আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত।’কিন্তু এই বিশাল ক্ষমার মাঝেও ১৪ জন (মতান্তরে ১০ থেকে ১৫ জন) সুনির্দিষ্ট ব্যক্তির জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন যে তাদের কাবা শরিফের গিলাফ ধরা অবস্থায় পাওয়া গেলেও যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়।কেন ইসলামের নবী এমন একটি ক্ষমার দিনেও এই কয়েকজনের প্রতি এত কঠোর হয়েছিলেন?তালিকায় থাকা কয়েকজন সাধারণ কোনো অপরাধী ছিলেন না; তাঁরা ছিলেন রাষ্ট্রদ্রোহী ও খুনি।
যেমন—আবদুল্লাহ ইবনে খাতাল ও মিকয়াস ইবনে সুবাবাহ।
সূত্র: প্রথম আলো