প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ড্র, তাতে আরেকটু ধূসর হলো বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন। ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর যে বাংলাদেশের প্রায় ১০ পয়েন্ট কমে গেছে। তবে এখনো বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে।৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ আছে পাঁচে।
বাংলাদেশের ওপরে আছে নিউজিল্যান্ড (৭২.২২ শতাংশ), দক্ষিণ আফ্রিকা (৭১.৪৩), অস্ট্রেলিয়া (৬৯.২৩) ও ভারত (৫১.৫২)।টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের হাতে ম্যাচ আছে আর চারটি। যার দুটি এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে। শেষ দুটি আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ যদি চারটি টেস্টই জিতে যায় তবে শতকরা হিসাবে বাংলাদেশের পয়েন্ট হবে ৬৩.৮৯।
যেটি যথেষ্ট হতে পারে শীর্ষ দুইয়ে থেকে ফাইনাল খেলার জন্য।২০২১-২৩ চক্রে এর চেয়ে কম পয়েন্ট নিয়েই ফাইনালে উঠেছিল ভারত।
সূত্র: প্রথম আলো