কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ এবং বদলে যাওয়া পরিস্থিতিতে মুক্ত পেশাজীবীদের করণীয় নিয়ে আজ সোমবার রাজধানীর আমারি ঢাকা হোটেলে একটি মিটআপ অনুষ্ঠিত হয়েছে।
এতে সারা দেশ থেকে আসা ফ্রিল্যান্সারদের পাশাপাশি উদ্যোক্তা ও প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন।‘ফিউচার অব ফ্রিল্যান্সিং: এআই বিপ্লব এবং আমাদের টিকে থাকার উপায়’ শীর্ষক এ মতবিনিময় সভায় ফ্রিল্যান্সিংয়ের কাজের ধরনে এআইয়ের প্রভাব এবং পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার নানা দিক নিয়ে আলোচনা হয়।
আলোচকেরা বলেন এআই ফ্রিল্যান্সারদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করলেও একই সঙ্গে কাজের নতুন সম্ভাবনাও খুলে দিচ্ছে।
সূত্র: প্রথম আলো