কুমিল্লা জেলা পুলিশের তিন দিনের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৮১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথকভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। আজ সোমবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাঙ্গলকোট উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল হাছান বাছির ভূঁইয়া, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোহরগঞ্জের খিলা ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ও হোমনার দুলালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন।
নাজমুল হাছান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লা দক্ষিণ জেলা বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের পদেও রয়েছেন।জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১১ জন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রাম থানায় ১০ জন, চান্দিনা থানায় ৭ জন, বুড়িচং থানায় ৩ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৫ জন, বরুড়া থানায় ১০ জন, লাকসাম থানায় ৪ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৪ জন, দাউদকান্দি মড...
সূত্র: প্রথম আলো