স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি, পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনা এবং সমন্বয়ের জন্য ‘স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন দলের সদস্যসচিব আখতার হোসেন।সোমবার রাত ১১টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।কমিটিতে ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল।
ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্ব পালন করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক ইসহাক সরকার।এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে খুলনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো