বিদেশের কোনো যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের টোপ হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আক্তার। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যেন বিদেশের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত না হন, তা নিশ্চিত করা সরকারের প্রশাসনিক ও নৈতিক দায়িত্ব।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রবাসীকল্যাণমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।সোমবার জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধিতে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন সরকারদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন।রেহানা আক্তার বলেন, নিশ্চিত চাকরির মিথ্যা প্রলোভন ও উন্নত জীবনের আশায় চড়া সুদে ঋণ নিয়ে এবং ভিটেমাটি বিক্রি করে একদল বাংলাদেশি রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো