নারী ও পুরুষের শারীরিক গঠন যেমন আলাদা, তেমনি তাপমাত্রা অনুভব করার ক্ষমতাও এক নয়। আপাতদৃষ্টিতে একই ঘরের তাপমাত্রা দুজনের কাছে দুই রকম মনে হতে পারে। বিশেষ করে, ঠান্ডা আবহাওয়ায় বা এসির নিচে পুরুষদের চেয়ে নারীরা বেশি শীত অনুভব করেন। দীর্ঘদিনের এই চেনা বাস্তবতাকে অনেকেই কেবল একটি অভ্যাস মনে করলেও, চিকিৎসাবিজ্ঞান বলছে ভিন্ন কথা।
নারীদের শরীর কেন পুরুষের চেয়ে উষ্ণ পরিবেশ বেশি পছন্দ করে, তার অকাট্য প্রমাণ লুকিয়ে আছে আমাদের রক্তসঞ্চালন, হরমোন এবং বিপাক প্রক্রিয়া।সম্প্রতি বিখ্যাত জার্নাল অব ফিজিওলজিতে প্রকাশিত একটি যুগান্তকারী গবেষণা আমাদের এই প্রতিদিনের চেনা ঘটনার পেছনের আসল কারণটি সামনে নিয়ে এসেছে।
সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই তাপমাত্রার অনুভূতির পার্থক্যের পেছনে মূল কলকাঠি নাড়ছে টেস্টোস্টেরন নামের একটি হরমোন।আমাদের সবার ত্বকের নিচেই অসংখ্য স্নায়ু প্রান্ত ছড়িয়ে আছে, যার কাজ হলো বাইরের পরিবেশের ঠান্ডা বা গরমের অনুভূতি আমাদের মস্তিষ্কে পৌঁছে দেওয়া।
সূত্র: প্রথম আলো