ইসরায়েলের নির্বাচনের ফলাফলকে প্রধানত দুটি দৃষ্টিভঙ্গিতে দেখা যায়। প্রথমটি হলো, একে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরাজয় হিসেবে বিবেচনা করা। ১২০ আসন বিশিষ্ট নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) যেখানে তাঁর জোটের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল, সেখানে এখন তাঁর সমর্থন মাত্র ৫৩ আসনে নেমে এসেছে।
বিপরীতে, নেতানিয়াহুবিরোধী আইনপ্রণেতাদের হাতে রয়েছে ৬৭টি আসন।ইসরায়েল যদি একটি প্রকৃত গণতান্ত্রিক হতো, তবে হাঙ্গেরি, ব্রাজিল কিংবা সার্বিয়ায় যেভাবে অগণতান্ত্রিক শক্তির পরাজয়ে উল্লাস দেখা গিয়েছিল, এখানেও আমরা তেমন দৃশ্য দেখতে পেতাম।
কিন্তু ইসরায়েল তো প্রকৃত গণতান্ত্রিক নয়, আর নেতানিয়াহুকেও এখানে পুরোপুরি পরাজিত বলা চলে না।নির্বাচনের ফলাফলকে দেখার দ্বিতীয় এবং অপেক্ষাকৃত প্রাসঙ্গিক উপায়টি হলো, ইসরায়েলের বর্ণবাদ (আপার্থেইড) বাস্তবতাকে স্বীকার করে নিয়ে সেই আলোকে এই সমীকরণটি বোঝা।
সূত্র: প্রথম আলো