গত সংখ্যার রস+আলো ছিল কভার ছাড়া। কারণ, আইডিয়ার তীব্র সংকট। ভাবলাম, একমাত্র পাঠকই আমাকে এই সংকট থেকে উদ্ধার করতে পারে। তাই কভারে লিখলাম, স্যরি। আর পাঠকদের বললাম, এই শূন্য কভার ভালো না লাগলে মনের মতো কভার এঁকে নিন। আর ছবি তুলে দিন। সেরা কভার পরের সংখ্যায় ছাপাব। সামান্য অর্থ পুরস্কারও থাকবে।তো, কভার ছাড়া এই রস+আলো প্রকাশের পরই আমি মোটামুটি পাগল হয়ে গেলাম।
পরিচিতরা একটার পর একটা ফোন করেই যাচ্ছে।এক ছোট ভাই ফোন করল, ভাই, আপনার শরীরটা ঠিক তো?আমি বললাম, হ্যাঁ। কেন?ছোট ভাই গম্ভীর গলায় বলল, ভাই, আইডিয়া ছাড়া মানুষ বাঁচে না। শুনলাম, আপনার নাকি আইডিয়ার সংকট। বেশি দিন আর বাঁচবেন না বলেই মনে হচ্ছে… আমি খট করে রেখে দিলাম। রসিকতারও একটা সীমা আছে!সে রসিকতার সীমা থাকুক না-থাকুক, আমার ভাই-ব্রাদারদের প্রশ্নের সীমা রইল না।
একজন জানতে চাইল, ভাই, কভার কি হাতে আঁকব?আমি বললাম, চাইলে পায়েও আঁকতে পারেন।
সূত্র: প্রথম আলো