বাংলাদেশ এখন প্রায় অর্ধট্রিলিয়ন ডলারের অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবরের হিসাবে, ২০২৬ সালে চলতি মূল্যে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার প্রায় ৫০৬ বিলিয়ন ডলার। এই হিসাবে বিশ্বের অর্থনীতিগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৬তম। এই আকার দেশের উৎপাদন, বাজার ও অর্থনৈতিক সম্ভাবনার ব্যাপ্তি বোঝায়।
কিন্তু সেই অর্থনীতিতে মানুষ কেমন আছেন এবং সামনে তাঁদের জীবন কতটা উন্নত হবে, তার উত্তর শুধু জিডিপির আকারে পাওয়া যায় না।এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি বেশ কিছু কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতা কমাচ্ছে। বিনিয়োগে প্রত্যাশিত গতি নেই, শিল্পের সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে এবং তরুণদের জন্য পর্যাপ্ত মানসম্মত কাজ তৈরি হচ্ছে না।
ব্যাংক খাতের দুর্বলতা, জ্বালানির অনিশ্চয়তা ও সরকারের সীমিত রাজস্ব আয় সমস্যাগুলোকে আরও জটিল করছে।
সূত্র: প্রথম আলো