‘কয়েক বছর ধরে ভৈরবে বিতর্কচর্চা বাড়ছে। এ ক্ষেত্রে স্থানীয়ভাবে ভূমিকা রাখছে ভৈরব বন্ধুসভা। দীর্ঘ ছয় বছর ধরে নিয়মিত ভৈরবের স্কুল ও কলেজ পর্যায়ে বড় পরিসরে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে বন্ধুসভা। কয়েক বছরে শিক্ষার্থীদের বিতর্কের মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’ভৈরব বন্ধুসভার উদ্যোগে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে এ কথা বলেন বক্তারা।
৬ নভেম্বর ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার ব্লু বার্ড স্কুলের মুক্তমঞ্চে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় ব্লু বার্ড স্কুল ও এমবিশন পাবলিক স্কুল। বিতর্কের বিষয় ছিল: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা অভিশাপ নয়, আশীর্বাদ।’ফাইনালে অংশগ্রহণকারী বিতার্কিকেরাশুরুতে সনাতনী ধারার নিয়মকানুন সম্পর্কে বিতার্কিকদের দিকনির্দেশনা দেন সঞ্চালক জান্নাতুল মিশু।
ফাইনাল রাউন্ডে সভাপতির দায়িত্ব পালন করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ।
সূত্র: প্রথম আলো