প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।শীতের এক কুয়াশাচ্ছন্ন সকালে বাড়ির উঠানে অনেক মানুষের ভিড়। খাটিয়ায় শুয়ে আছেন আমার দাদু।
বার্ধক্যের কারণে ভোর পাঁচটায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁকে শেষবারের মতো দেখতে এসেছেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। সবার কান্নায় চারপাশ ভারী হয়ে উঠেছে। দাদুর সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ছিল, কিন্তু কিছুই বলতে পারছিলাম না। কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম।এমন সময় হঠাৎ কানে এল হকারের সাইকেলের টিং টিং শব্দ। সঙ্গে পরিচিত ডাক, পেপার, পেপার! প্রতিদিন সকালে এভাবেই পত্রিকা নিয়ে আমাদের বাড়িতে আসতেন তিনি।
সেদিনও তার ব্যতিক্রম হয়নি।
সূত্র: প্রথম আলো