আমরা সবাই উন্নত স্বাস্থ্যব্যবস্থা চাই। কিন্তু উন্নত বলতে কী বুঝি? প্রত্যন্ত নীলকমল ইউনিয়নের কৃষক রহিম মিয়ার কাছে এর অর্থ হয়তো কাছের স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক পাওয়া। সেই চিকিৎসকের কাছে আবার জরাজীর্ণ ভবন, আবাসন ও প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া সেখানে কাজ করা দুঃস্বপ্ন। অন্যদিকে জনস্বাস্থ্যবিশেষজ্ঞ চাইবেন চিকিৎসক যেন সময় ও সহমর্মিতার সঙ্গে রোগী দেখেন।
উন্নত স্বাস্থ্যব্যবস্থা তাহলে এটি এমন এক পরিস্থিতি, যা রোগ প্রতিরোধ করে, অসুস্থ মানুষকে সেবা দেয়, চিকিৎসার ব্যয় থেকে পরিবারকে রক্ষা করে এবং নাগরিকের মর্যাদা অক্ষুণ্ন রাখে। ২০৩৬ সালের বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আমরা এই লেন্সেই দেখতে চাই।শুরু করতে হবে ‘মানুষ’ দিয়ে। দেশে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর ঘাটতির পাশাপাশি রয়েছে দক্ষতার ভারসাম্যহীনতা এবং গ্রাম-শহরের গভীর বৈষম্য।
শুধু চিকিৎসক বাড়ালেই এর সমাধান হবে না।
সূত্র: প্রথম আলো