বাংলাদেশে বর্তমানে জ্বালানিসংকট বহুমুখী। সংকট মোকাবিলায় সরকার নানামুখী কার্যক্রম শুরু করেছে। তাকে প্রথমে বর্তমান সংকটের আশু সমাধানের চেষ্টা করতে হচ্ছে, পাশাপাশি মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নিতে হচ্ছে।
সরকারের সাফল্যের নির্ণায়ক হবে জনগণের ওপর সীমিত মূল্যবৃদ্ধির প্রভাব এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বজায় রেখে আর্থিকভাবে ভারসাম্যপূর্ণ জ্বালানি রূপান্তরের মাধ্যমে নির্ভরযোগ্য জ্বালানির নিশ্চয়তা সৃষ্টি করা।সরকার ১০ বছর মেয়াদি কৌশলগত জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী পাঁচ বছরের (২০২৬-৩০) কৌশলগত পদক্ষেপ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী, জ্বালানিমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও অন্য মন্ত্রীরা জ্বালানি খাত নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তার মর্মার্থ হলো, আগামী দুই বছরে জ্বালানি খাত ঘুরে দাঁড়াবে।
সূত্র: প্রথম আলো