চাঁদার টাকা না দেওয়ায় এজেআর কুরিয়ারের গুদাম, কার্যালয় ও পণ্যবাহী গাড়িতে একের পর এক হামলা হচ্ছে। আতঙ্কে প্রতিষ্ঠানটির পাঁচ হাজার কর্মী।‘আমরা ক্যাপ্টেন ইমনের লোক, এই জায়গার ভাড়া আমাদের দিবি, এটা আমরা নিব’ বলে প্রকাশ্যে হুমকি ও হামলার পর থেকে এজেআর কুরিয়ার সার্ভিসকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। একের পর এক হামলার শিকার ব্যবসাপ্রতিষ্ঠানটি।
গত ২৩ দিনে অন্তত ১৫ বার নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির গুদাম, শাখা কার্যালয় এবং পণ্যবাহী গাড়িতে হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন অন্তত ৬ কর্মী। তাঁদের একজনের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এসব ঘটনায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) ও পাঁচটি মামলার করেছে প্রতিষ্ঠানটি।মামলার এজাহার ও এজেআরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার শুরু গত ১৮ অক্টোবর।
ওই দিন রাত সাড়ে ১০টায় মোটরসাইকেলযোগে অজ্ঞাত দুই ব্যক্তি হাজারীবাগে বে-গ্রুপ থেকে ভাড়া নেওয়া কার্যালয়ের সামনে যান।
সূত্র: প্রথম আলো