ছোট্ট শরীর, গায়ে পশমে ভরা। দেখতে বেশ মায়াবী। প্রথমবার সুমাত্রার গন্ডার দেখে এমন কথাই মনে হয়েছিল বন্য প্রাণী চিকিৎসক মিশেল ক্যাম্পবেল-ওয়ার্ডের। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনির ওয়াইল্ডলাইফ অ্যান্ড এভিয়ান মেডিসিনের সহযোগী অধ্যাপক।১৯৯৮ সালের কথা। মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের ঘন, স্যাঁতসেঁতে বনের মধ্যে একটি সংরক্ষণকেন্দ্রে গিয়েছিলেন তিনি।
কাঠের তৈরি সরু পথ পেরিয়ে দেখা পেয়েছিলেন একটি স্ত্রী সুমাত্রার গন্ডারের। তখন সারা পৃথিবীতে এই প্রজাতির প্রায় ৩০০টি গন্ডার ছিল বলে ধারণা করা হতো।সেই গন্ডারকে দেখে আশাবাদী হয়েছিলেন মিশেল। মনে হয়েছিল, বিপন্ন প্রাণীদের রক্ষার চেষ্টা হয়তো সফল হচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ২০২৬ সালের ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীতে এখন ৫০টিরও কম সুমাত্রার গন্ডার বেঁচে আছে।
আর এর সব কটিই আছে ইন্দোনেশিয়ায়।
সূত্র: প্রথম আলো