ভারতের অভিনেতা ও রাজনীতিক পবন কল্যাণ ও তাঁর স্ত্রী আন্না কোনিডেলা ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সন্তানদের দায়িত্ব দুজন মিলে পালন করবেন বলে জানিয়েছেন তাঁরা।গতকাল সোমবার গভীর রাতে জনসেনা পার্টির পক্ষ থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান তাঁরা।
বিবৃতিতে বলা হয়, তাঁদের বৈবাহিক সম্পর্কের অবসান হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।
সন্তানদের সুখ ও কল্যাণই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।বিবৃতিতে পবন কল্যাণ ও আন্না বলেন, ‘একসঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় কাটানোর পর আমরা পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ আন্না কোনিডেলা ও পবন কল্যাণআবারও বিচ্ছেদ, ‘বেবি ডল’ গায়িকা বললেন, ‘তৃতীয় কেউ নেই’তাঁরা আরও বলেন, ‘আমাদের দাম্পত্য সম্পর্কের অবসান হলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল অভিভাবক হিসেবে থাকব।
সূত্র: প্রথম আলো