‘হাজারের কোন ভূমিটি অতি প্রিয়?’ আমরা বললাম, ‘আল-মুশাক্কার।’ তিনি বললেন, ‘আল্লাহর শপথ, আমি তাতে প্রবেশ করেছি এবং তার খিলান ছুঁয়েছি।’ (আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমাদ, হাদিস: ১৭৪৮১)মহানবী (সা.) কি আদৌ বাহরাইনে গিয়েছিলেন?
হাদিসে যে বাহরাইনের উল্লেখ আছে, তা আসলে কোন অঞ্চল?পারস্য উপসাগরে অবস্থিত সৌদির উত্তর-পূর্ব উপকূলে ২৫ কিলোমিটার দীর্ঘ ‘জিসর আল-মালিক ফাহাদ’ নামক ব্রিজের মাধ্যমে সংযুক্ত আধুনিক একটি রাষ্ট্রের নাম ‘কিংডম অব বাহরাইন’। মাত্র ৭৮০ বর্গকিলোমিটারের দেশটির সঙ্গে আমাদের একটি অপূর্ব মিল হলো, এটিও ১৯৭১ সালে সার্বভৌমত্ব অর্জন করে। কিন্তু নবীজির ভ্রমণ করা ‘বাহরাইন’ অঞ্চলটি এটি নয়।
তাহলে?আঠারো শতকের আগে ‘বাহরাইন’ নামে আরবেরা যে অঞ্চলকে জানত, তা হলো বসরা ও ওমানের মাঝামাঝি আরব উপদ্বীপের পূর্বাঞ্চল।
সূত্র: প্রথম আলো