রংপুরে গেলে বৈরালি মাছের নাম শুনতে পারো। স্থানীয় মানুষের কাছে বেশ পরিচিত এই মাছ। ছোট্ট, সরু, রুপালি শরীর। একসময় উত্তরাঞ্চলের নদীগুলোয় প্রচুর বৈরালি পাওয়া যেত। অতিথি এলে বাড়িতে এই মাছ রান্না করে আপ্যায়ন করতেন অনেকে। এখন সেই দিন নেই। নদীতে বৈরালি কমে গেছে, বাজারেও সহজে মেলে না। দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। কিন্তু কেন উত্তরাঞ্চলের নদীগুলোতেই এই মাছ বেশি পাওয়া যায়?
আর কেনই-বা দিন দিন কমে যাচ্ছে বৈরালি?স্রোতের পানির বাসিন্দাবৈরালি মাছ মূলত স্বচ্ছ, পরিষ্কার ও স্রোতযুক্ত পানিতে থাকতে পছন্দ করে। তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অংশে এই মাছ পাওয়া যায়। বিশেষ করে তিস্তা অববাহিকা বৈরালি মাছের পরিচিত আবাসস্থল।তিস্তা নদীর উৎপত্তি হিমালয়ে। ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে। পাহাড় থেকে নেমে আসা এই নদীর পানিতে একসময় প্রবল স্রোত ছিল।
নদীর পানির স্বচ্ছতা, স্রোত এবং তলদেশের বৈশিষ্ট্য—সব মিলিয়ে বৈরালি মাছের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি হয়।
সূত্র: প্রথম আলো