মহাবীর আলেকজান্ডার তাঁর পরাক্রমশালী বিশাল সেনাবাহিনী নিয়ে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তবে শেষ পর্যন্ত ভারতবর্ষ অধিকার না করেই তিনি ফিরে গিয়েছিলেন।আলেকজান্ডার ছিলেন প্রাচীন গ্রিক সংস্কৃতি–ঐতিহ্যে বেড়ে ওঠা একজন মেসিডোনীয় শাসক। অনেক গ্রিক বণিক পরিবার–দলবলসহ ভারতবর্ষে এসেছিলেন। তাঁদের মধ্যে অনেকে কলকাতা হয়ে ঢাকা, নারায়ণগঞ্জসহ এই অঞ্চলের বিভিন্ন স্থানে ব্যবসা-বাণিজ্য জমিয়ে তুলেছিলেন।
এই গ্রিক বণিক পরিবারেরই একজন সদস্য আলেকজান্ডার আরগিরি পানিয়াটি।মহাবীর আলেকজান্ডার ফিরে গেলেও ভারতবর্ষে তাঁর আক্রমণের ঘটনা সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছিল।আহসান মঞ্জিলে ৫টি সিন্দুক, ২টি খোলা হয়েছিল, ৩টিতে কী আছে জানে না কেউবাংলায় মহাবীর আলেকজান্ডারের কোনো স্মৃতিচিহ্ন নেই।
তবে গ্রিক বণিকদের স্মৃতিনিদর্শন এখনো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভেতরের ঘাসে ঢাকা চত্বরে।মহাবীর আলেকজান্ডার তাঁর বিশাল বাহিনী নিয়ে বিশ্বজয়ের অভিযানের একপর্যায়ে ৩২৬ খ্রিষ্টপূর্বে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন।
সূত্র: প্রথম আলো