ভারতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু নিজেই আসতে চাইছেন, সুতরাং প্রত্যর্পণ আইনে কোনো জটিলতা দেখছে না সরকার।প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথা বলেছেন।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এ কথা বলেন ।শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায় জাহেদ উর রহমান বলেন, ‘আমরা ওনাকে প্রত্যর্পণ করতে চাই। ওনাকে ধরে আনতে চাই ...। এখন উনি তো নিজেই আসতে চান। তার মানে ওনার তো কোর্টে যাওয়ার দরকার নেই।
উনি বলবেন আমাকে প্রত্যর্পণ করে দাও ... সুতরাং প্রত্যর্পণ নিয়ে যে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।’দেশের সরকার দণ্ডিত আসামিকে প্রত্যর্পণ করতে চায়।
সূত্র: প্রথম আলো