কক্সবাজারে সাতটি স্থানে ককটেল ও পেট্টল বোমা বিষ্ফোরণ হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল সোমবার রাতে কক্সবাজার শহরসহ জেলার একাধিক স্থানে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ও প্রধান সড়কের নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরিত হয়।
এ সময় আতঙ্কে পথচারীরা ছোটাছুটি শুরু করেন।এ ছাড়া রাত ১২টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের ফটক, লিংকরোড এলাকা, ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া দরগাহ ফটক, রামু সরকারি কলেজের ফটক এবং ঈদগাঁও উপজেলার মাইজপাড়া স্কুল ফটক এলাকায় বেশ কয়েকটি ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ হয়।খাগড়াছড়িতে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন, আটক ৬এদিকে গতকাল মধ্যরাতে টেকনাফের একটি সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন কিছু তরুণ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।
সূত্র: প্রথম আলো