রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।একই সময় একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।গাজিউর রহমান, উপকমিশনার ও মুখপাত্র, রাজশাহী মহানগর পুলিশবিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র: প্রথম আলো