১৪ বছরের ছেলেটি আইসিইউতে। বাইরে দোয়া করছেন মা। তিনি বলছেন, ‘আল্লাহ, ছেলেকে তোমার পথে দিয়েছি, তোমার কিতাব পড়তে দিয়েছি। তুমিই রহম করো।’আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চার তলায় আইসিইউর সামনে গিয়ে সোনিয়া আক্তারকে দেখা যায়।
তাঁর ছেলের নাম আজিজুল ইসলাম সিয়াম।নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতররাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত আজিজুলকে ঢাকায় আনা হয়েছে। মা প্রথম আলোকে বলেন, ‘আমার একমাত্র সন্তান। প্রথম সন্তান হিসেবে কোরআনের হাফেজ বানাতে চেয়েছি।
এ জন্য বাড়ির পাশেই জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভর্তি করেছি।
সূত্র: প্রথম আলো