অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের আজ জন্মদিন। শেষ করেছেন দুটি সিনেমার শুটিং। জন্মদিন ও ব্যস্ততা নিয়ে গতকাল দুপুরে প্রথম আলোর মুখোমুখি হলেন এই চিত্রনায়িকা। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল আলম। জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা থাকে?বিদ্যা সিনহা মিম : জন্মদিন নিয়ে আমার তো খুব বেশি আগ্রহ থাকে না। তবে পরিবারের সদস্যদের সঙ্গে থাকি। এ জন্য আজ (গতকাল) ব্যাংকক ট্যুর শেষ করে দেশে ফিরেছি। এখনো বাসায় পৌঁছাইনি। রাস্তাতে রয়েছি।
এদিনে পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে ভালোবাসি।ফেসবুক গ্রুপগুলোয় লেখা হচ্ছে, ‘৩৩ বছর পেরিয়ে গেলেন মিম’, ৩৩ বছর কেউ কথা রাখেনি, এমন কেউ আছে?বিদ্যা সিনহা মিম : কথা রাখে নাই এমন কেউ নাই। এমন ঘটনা আমার সঙ্গে ঘটে নাই। সবাই আমার কথা রেখেছে (হা হা)।বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকেক্যারিয়ারে কোনো কিছু নিয়ে আফসোস?বিদ্যা সিনহা মিম : কোনো কিছু নিয়ে আফসোস করি না। দর্শক আমাকে ভালোবাসেন, আমাকে সার্পোট করেন, এটাই বেশি ভালো লাগে।
শৈশবে চাইতাম, সবাই আমাকে চিনুক।
সূত্র: প্রথম আলো