সায়েন্স ফিকশনের লেখক হিসেবে প্রথম বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। ৮১ বছর বয়সী এই লেখকের উপন্যাস দ্য এন্ড অব এভরিথিং এ বছর এই পুরস্কার জিতেছে। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ডের (প্রায় ৮০ লাখ টাকা) পুরস্কার। একই সঙ্গে বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার জয়ের রেকর্ডও গড়েছেন তিনি।গতকাল সোমবার সন্ধ্যায় লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে হ্যারিসনের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়।
ছয় দশকেরও বেশি সময় ধরে লিখছেন তিনি। তবে এবারই প্রথম তাঁর কোনো বই বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিল। প্রথমবার মনোনয়ন পেয়েই পুরস্কার জিতে নিলেন তিনি।বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড বলেন, এর আগে বুকারজয়ী অনেক লেখক সায়েন্স ফিকশনের বিষয় নিয়ে লিখেছেন। তবে হ্যারিসনই প্রথম লেখক, যিনি সরাসরি সায়েন্স ফিকশনের জগৎ থেকে উঠে এসে এই পুরস্কার জিতলেন।
তাঁর মতে, এটি একটি ঐতিহাসিক জয়।এর আগে সবচেয়ে বেশি বয়সে বুকার জয়ের রেকর্ড ছিল মার্গারেট অ্যাটউডের।
সূত্র: প্রথম আলো