রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। কাছাকাছি পাওয়া গেছে একটা চিরকুট। চিরকুটে লেখা ছিল, ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’। পরে ককটেল দুটি নিষ্ক্রিয় করা হয়। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।এ ছাড়া প্রায় একই সময়ে ধানমন্ডির সিটি কলেজের পাশের একটি স্থানে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে ককটেল দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।ওসি ইমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে দুজন ব্যক্তি আসেন। পরে তাঁরা ককটেল দুটি রেখে সরে যান।
পুলিশের সতর্ক অবস্থানের কারণে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটাতে পারেননি।
সূত্র: প্রথম আলো