প্রিয় সন্ধ্যামালতী,তোমাকে প্রতিদিন দেখি। অথচ তোমার সঙ্গে কথা বলতে পারি না। এই একটি সত্যের মধ্যে কত যে আনন্দ, কত যে বেদনা, কত যে অপূর্ণ স্বপ্ন জমে আছে, তা তোমাকে বোঝানোর মতো ভাষা জানা নেই।প্রতিদিন তোমাকে দেখার মুহূর্তটুকু আমার কাছে এক অদ্ভুত প্রাপ্তি। অথচ সেই প্রাপ্তির পরই নেমে আসে এক দীর্ঘ অপূর্ণতা। তোমার সামনে দাঁড়িয়েও তোমাকে কত কথা বলা হয় না। কতবার মনে হয়, আজ অন্তত তোমাকে ডেকে বলব—একটু দাঁড়াও।
তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু শেষ পর্যন্ত কথাগুলো বুকের ভেতরেই থেকে যায়। তুমি চলে যাও, আর আমার সমস্ত না-বলা কথা নিয়ে সন্ধ্যাটা দীর্ঘ হতে থাকে।তুমি কি একবার আমাকে ফোন দেবে?আমার ভেতরে কত কথা জমে আছে, সন্ধ্যামালতী! কত অভিমান, কত রাতের জেগে থাকা, কত স্বপ্নের ভাঙাচোরা স্মৃতি। তোমার কণ্ঠে একবার আমার নামটি শুনতে ইচ্ছে করে।
মনে হয়, তোমার সঙ্গে যদি একবার নির্ভার হয়ে কথা বলতে পারতাম, তবে বুকের মধ্যে জমে থাকা এই ভারী পাথরটুকু হয়তো একটু হালকা হতো।জানো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেওয়ার পরও আমি বারবার তোমাকে মেসেজ লিখি।
সূত্র: প্রথম আলো