চিত্রনায়িকা মেঘলা মুক্তার হারিয়ে যাওয়া বাবা মিজানুর রহমান দুলালকে পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার একটি ক্লিনিকে তাঁর সন্ধান পায় পরিবার। বাবাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়েছিলেন এই অভিনেত্রী। ফেসবুকে তাঁর দেওয়া ছবি ও পোস্ট দেখেই ক্লিনিক কর্তৃপক্ষের একজনের সন্দেহ হয়। এরপর ফোন করে পরিবারকে বাবার সন্ধান দেন তিনি।
বেলা দুইটার দিকে প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেন মেঘলা মুক্তা।বাবার সঙ্গে মেঘলা মুক্তা। মেঘলা মুক্তা জানান, উত্তরার ওই ক্লিনিক থেকে তাঁর বাবাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে। সেখানে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে। বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন মেঘলা বলেন, ‘তিনি কোনো কথা বলছেন না। তাঁর এখন চিকিৎসা প্রয়োজন।
তাই আপাতত বাবার চিকিৎসার বাইরে অন্য কিছু ভাবছি না।’কীভাবে বাবার সন্ধান পেলেন, তা জানিয়ে মেঘলা বলেন, ‘কেউ একজন ফেসবুকে ছবি ও পোস্ট দেখেছিলেন।
সূত্র: প্রথম আলো