ভারতের পশ্চিমবঙ্গের ২০১৩ সালের একটি মামলার সূত্র ধরে তদন্তের প্রয়োজনে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ। সেই উদ্দেশ্যে গতকাল সোমবার দুপুরে কলকাতার কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে দিল্লি পুলিশের দুজন কর্মী হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাসভবনে নোটিশ পৌঁছে দিয়েছেন।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস চক্রবর্তী ওই নোটিশ গ্রহণ করেন।
সংবাদমাধ্যমের খবর, ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় পাঠানো ওই নোটিশে তদন্তকারী কর্মকর্তাদের মুখোমুখি হতে মমতাকে তাঁর সুবিধাজনক সময় ও স্থান জানানোর অনুরোধ করা হয়েছে।মমতা চাইলে নিজের বাসভবন, কার্যালয় কিংবা সুবিধাজনক অন্য যেকোনো স্থানে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।জানা গেছে, মামলাটি ২০১৩ সালের ৯ এপ্রিলের।
তৎকালীন কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের কার্যালয়ের বাইরে একটি বিক্ষোভ চলাকালে পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র হেনস্তা ও নিগ্রহের শিকার হন।
সূত্র: প্রথম আলো