মুঠোফোনের পর্দায় চোখ রেখেই যেন কাটছে মানুষের দিনের বড় একটা সময়। চার দেয়ালের মধ্যে বন্দী জীবনে বাইরের পৃথিবী, প্রকৃতি আর খোলা আকাশের সঙ্গে দূরত্বও বাড়ছে ক্রমেই।
এমন বাস্তবতায় মানুষকে ঘরের বাইরে এনে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর সুযোগ করে দিতে ঢাকায় আয়োজন করা হচ্ছে ‘ফ্লো ফেস্ট’।‘চলুন ঢাকাকে ঘরের বাইরে নিয়ে যাই’ প্রতিপাদ্যে আগামী ১২ থেকে ১৪ নভেম্বর তিন দিনব্যাপী এই ‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’ অনুষ্ঠিত হবে পূর্বাচলের জলসিঁড়িতে অবস্থিত ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জে।
উৎসবের আয়োজনকে আরও বর্ণিল করে তুলতে এতে অংশ নিচ্ছে নারীদের নান্দনিক পোশাকের ফ্যাশন ব্র্যান্ড ‘অণূভা’স’।ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিজাইনার অণূভা ইয়াসনার কাছে প্রকৃতি ও পোশাকের সম্পর্ক বেশ গভীর।
সূত্র: প্রথম আলো