দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ায় প্রথম আলো ট্রাস্ট। সারা দেশে প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিলের মাধ্যমে অব্যাহত রাখে এই কাজ।
এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু করে ২৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সারাদেশে ৩৪ টি জেলার ৩৭টি স্থানে ৮ হাজার ৩৬০টি কম্বল বিরতণ করা হয়েছে।কম্বল বিতরণ কার্যক্রমে সারাদেশে সহযোগিতা করেছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় মোট ২৪০ জন দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ২৫০টি কম্বল বিতরণ করা হয়।
শ্রীমঙ্গলের আমরাইলছড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁদের হাতে প্রথম আলো ট্রাস্টের কম্বল তুলে দেওয়া হয়।প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঘুঘুডাঙ্গা বাজার এলাকায় আড়াই শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন দিনাজপুর প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।নওগাঁর পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের বোরাম খেলার মাঠে ২৭০ জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো