হামের সংক্রমণ বছরের শুরু থেকেই ছিল। কিন্তু এতে নজর দেওয়া হয়নি। পরিস্থিতি যখন প্রায় নিয়ন্ত্রণের বাইরে তখন দেশজুড়ে শুরু হলো টিকাদান। সেই টিকাদানে বাদ পড়ে গেল ৪০ লাখ শিশু। স্বাভাবিকভাবেই সংক্রমণ কমেনি। দুই দফায় গণটিকাদান হলেও প্রায় ভুলে যাওয়া রোগে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারের বেশি মানুষ।
সর্বশেষ ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সারা দেশে হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। আর এ সময় নতুন করে ১ হাজার ৩৫৭ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের।
সব মিলিয়ে ২৪ ঘণ্টায় হামের রোগী হয়েছে ১ হাজার ২৮৯ জন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর সকাল পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে।
সূত্র: প্রথম আলো