মৃত্যুর পর ছয় বছর অতিক্রান্ত, তবু বিতর্ক পিছু ছাড়ছে না ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তাঁর প্রধানমন্ত্রী হওয়ার বাসনা ঘিরে যে বিতর্ক ৪২ বছর আগে কংগ্রেস রাজনীতিতে শোরগোল ফেলেছিল, সোনিয়া গান্ধীর আত্মকথা নতুন করে প্রয়াত নেতার সেই অভিপ্রায়কে প্রশ্নের মুখে নিয়ে এল। সোনিয়া তাঁর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ লিখেছেন, প্রণববাবু ঠারেঠোরে প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর কথা সোনিয়াকে চমকে দিয়েছিল।
সেটা ছিল ২০১০ সালের ঘটনা। মনমোহন সিং দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হয়েছেন। সোনিয়া লিখেছেন, সে সময় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে কোনো কোনো বিষয়ে তীব্র মতপার্থক্য হয়েছিল প্রণব মুখোপাধ্যায়ের। সে সময় সোনিয়ার সঙ্গে কথাবার্তার সময় নিজের হতাশার বহিঃপ্রকাশ ঘটিয়ে একদিন প্রণব বলেছিলেন, ‘সম্ভবত সময় এসেছে শীর্ষ স্থানে বদল ঘটানোর।’সোনিয়ার কাছে সেটা ছিল এক বিরাট বিস্ময়কর ধাক্কা।
তিনি আত্মকথায় লিখেছেন, ‘আমার মনে হয়েছিল, সেটা ছিল প্রধানমন্ত্রী হওয়ার তাঁর দীর্ঘদিনের সুপ্ত বাসনারই ইঙ্গিত।
সূত্র: প্রথম আলো