প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।কিছু সম্পর্কের কোনো নাম হয় না। জীবনে কত রকমের সম্পর্ক তৈরি হয়! কিছু রক্তের, কিছু ভালোবাসার, কিছু আত্মীয়তার।
আবার কিছু সম্পর্কের কোনো পরিচয় থাকে না, কোনো সংজ্ঞা থাকে না। কখন, কীভাবে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ আমাদের এত আপন হয়ে যায়, আমরা নিজেরাও বুঝতে পারি না। আজ তেমনই এক সম্পর্কের গল্প বলব। এক অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়ার গল্প। যে মায়ার শুরুটা ছিল অনিচ্ছায়, অথচ শেষটা হয়ে উঠল বুকের ভেতর জমে থাকা এক অদৃশ্য কান্না। আমাদের মধ্যবিত্ত সংসার। তিন সন্তান, তাদের স্কুল, পড়াশোনা, সংসারের হাজারো ব্যস্ততা।
সব মিলিয়ে একজন গৃহসহায়িকার ওপর অনেকটাই নির্ভর করতে হয়।
সূত্র: প্রথম আলো