সারকথাবাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তকে নির্বাচনী গণতন্ত্র, প্রতিযোগিতামূলক একচেটিয়াতন্ত্র, কর্তৃত্ববাদ—যে নামেই ডাকা হোক না কেন, এর একটা সাধারণ চরিত্র হলো প্যাট্রন-ক্লায়েন্ট সম্পর্ক। এ সম্পর্ককে বাংলায় উমেদারতন্ত্রও বলা যায়। উমেদারতন্ত্রে জনগণের রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগ কমে আসে। অন্যদিকে দুর্নীতি, ক্ষমতাশালীদের জবাবদিহির অভাব এবং কর্তৃত্ববাদী রাজনৈতিক পরিবেশ মানুষকে ক্রমশ রাজনীতিবিমুখ করে তোলে।
এ অবস্থায় উন্নয়নকে দেখানো হয় রাজনীতির ঊর্ধ্বের বিষয় হিসেবে। পাশাপাশি যখন ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতাচক্র রাজনৈতিক ক্রিয়াশীলদের চেয়ে বিশেষজ্ঞ ও আমলা-প্রশাসনের ওপর বেশি নির্ভরশীল হয়ে ওঠে, তখন রাজনীতি অবান্তর হয়ে পড়তে থাকে। এ রকম বিরাজনৈতিক পরিস্থিতি জনতুষ্টিবাদের জন্য জমিনকে উর্বর করে তোলে। যেহেতু রাজনীতি, উন্নয়ন সবকিছুকে তারা এলিটদের কাজ বলে দেখায়, তখন এই এলিট-অপরদের বিরুদ্ধে মাঠে হাজির হয় জনতুষ্টিবাদী বয়ান।
এসবের সম্মিলিত ফল কোন ধরনের রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থার দিকে দেশকে নিয়ে যাচ্ছে, সামজীর আহমেদ-এর বিশ্লেষণ তারই গতিসূত্র দেখিয়ে দেয়।ভূমিকাবাংলাদেশি গণতন্ত্রের রুগ্ণ অথবা মতান্তরে মরণাপন্ন দশা সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার অন্যতম প্রধান বিষয়।
সূত্র: প্রথম আলো