দীর্ঘদিনের ধূমপায়ী পুরুষদেরই ফুসফুসের ক্যানসার হয়—সাধারণত এই ধারণা সবার। অথচ বাস্তবতা হলো, নারীরাও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হতে পারেন। এমনকি যিনি জীবনে কখনো ধূমপান করেননি, তাঁরও এ রোগ হতে পারে।ধূমপান না করলেও কেন ফুসফুসের ক্যানসার হয়এটা ঠিক যে ধূমপান ফুসফুসের ক্যানসারের প্রধান ঝুঁকি। তবে একমাত্র কারণ নয়। স্বামী বা পরিবারের অন্য সদস্যের ধূমপানের ধোঁয়া নিয়মিত শ্বাসের সঙ্গে গ্রহণ করলেও ঝুঁকি বাড়ে।
একে বলা হয় পরোক্ষ ধূমপান।বাংলাদেশের নারীদের ক্ষেত্রে ঘরের ভেতরকার বায়ুদূষণও দায়ী হতে পারে। কাঠ, কয়লা বা অন্যান্য জৈব জ্বালানি দিয়ে রান্নার সময় উৎপন্ন ধোঁয়ার দীর্ঘমেয়াদি সংস্পর্শ ফুসফুসের ক্ষতি করতে পারে। বিশেষ করে বদ্ধ রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকলে ঝুঁকি বাড়ে।
এর পাশাপাশি বাইরের বায়ুদূষণ, কর্মক্ষেত্রে কিছু ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শ, পারিবারিক ইতিহাস এবং জিনগত পরিবর্তনও ভূমিকা রাখতে পারে।গবেষণায় দেখা গেছে, ধূমপান করেন না—এমন ফুসফুসের ক্যানসার রোগীদের মধ্যে নারীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
সূত্র: প্রথম আলো