৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১। কিছুদিন আগে লিখেছিলাম, এবারের কপের বড় তাৎপর্য একটি কাকতালীয় সময়: যে মাসে সম্মেলন, সেই মাসেই বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের কথা ছিল। সেই হিসাব এখন বদলে গেছে। ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশকে তিন বছরের বাড়তি প্রস্তুতিকাল দিয়েছে। উত্তরণ এখন হবে ২০২৯ সালের ২৪ নভেম্বর, নেপালও একই সুবিধা পেয়েছে।
অর্থাৎ বাংলাদেশ আন্তালিয়ার টেবিলে বসছে এলডিসি পরিচয়েই, আর এই পরিচয়ে হাতে আছে গোনা কয়েকটি কপ। ফলে প্রশ্নও বদলেছে। ‘উত্তরণের পর কী হারাব’ নয়, প্রশ্ন হলো এই তিন বছরে কী নিশ্চিত করা যায়।
আমার উত্তর এক বাক্যে: এবার বাংলাদেশের লক্ষ্য বড় অঙ্কের নতুন প্রতিশ্রুতি নয়, বরং নিয়ম লেখার এই সময়ে ঝুঁকিভিত্তিক বরাদ্দ, অভিযোজনের অর্থ আর বিনিয়োগযোগ্য প্রকল্পে নিজের জায়গা পাকা করা।কপ ৩১: জলবায়ু প্রতিশ্রুতির আরেকটি স্তর, নাকি বাস্তবায়নের নতুন অধ্যায়কপ থেকে কী আসে, কী আসে নাকপ কোনো দাতা সম্মেলন নয়।
সূত্র: প্রথম আলো