রোজেলা পাওয়া যাচ্ছে বাজারে। এটি দিয়ে বানানো যায় সুস্বাদু চা। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম উপকরণশুকনা বা কাঁচা রোজেলা ফুলের পাপড়ি অথবা টক পাতা: ১ চা-চামচপানি: ২ কাপকাঁচা মরিচকুচি: ১ চা–চামচমধু: ২ চা-চামচপুদিনাপাতা: পরিমাণমতোলেবুর রস: আধা চা-চামচপ্রণালিগরম পানিতে টক পাতা বা রোজেলা ফুলের পাপড়ি কয়েক মিনিট ফুটিয়ে নিন। ছেঁকে কাপে নিতে হবে। কাঁচা মরিচকুচি, মধু, লেবুর রস মিশিয়ে গরম-গরম পরিবেশন করুন।
ঠান্ডা খেতে চাইলে রোজেলা চা ঠান্ডা করে বরফ ও পুদিনাপাতাকুচি দিয়েও খেতে পারেন।
সূত্র: প্রথম আলো