আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহীতে রাগীব আহসান মুন্না, ঢাকা উত্তরে হাসান হাফিজুর রহমান সোহেল এবং ঢাকা দক্ষিণে মঞ্জুর মঈন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ মঙ্গলবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলের ফোরামে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে মনোনীত ও সমর্থিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।রাজশাহী সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগীব আহসান মুন্না।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন সিপিবির ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সভাপতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল।
সূত্র: প্রথম আলো