সাফ থেকে বলা হয়েছিল, শ্রীলঙ্কার অনুশীলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি নেই। কিন্তু এক দিন পরই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাংবাদিকেরা কি আর সহজে হাল ছাড়েন! স্থানীয় সাংবাদিকেরা ছিলেন নাছোড়বান্দা। কথা বলতে হবে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরির সঙ্গে। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুশীলন শুরুর কথা থাকলেও কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শ্রীলঙ্কা দল আসে প্রায় এক ঘণ্টা দেরিতে।
সাংবাদিকদের অপেক্ষাও ততক্ষণে দীর্ঘ হয়েছে। শেষ পর্যন্ত নিজ থেকেই কথা বলতে এগিয়ে এলেন মুতাইরি। তবে শর্ত ছিল, প্রশ্ন করা যাবে মাত্র তিনটি। কিন্তু সেই তিন প্রশ্নের উত্তর দিতেই প্রায় ১২ মিনিট সময় নিলেন শ্রীলঙ্কার কোচ। আর তাতেই বেরিয়ে এল কত কথা! কখনো রসিকতা, কখনো প্রতিপক্ষকে খোঁচা, কখনো আবার দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে আবেগময় বক্তব্য।প্রথম প্রশ্নেই উঠে এল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তাপ।
হামজা চৌধুরী ও ফারহান আলীদের মতো খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশের শক্তির কথা স্বীকার করলেন মুতাইরি।
সূত্র: প্রথম আলো