বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বদনাম করার জন্য চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার ছবি তুলে, রিল তৈরি করে সেটি ভারতের জায়গা বলে চালানোটা নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক।
এ বিষয়ে প্রথম আলোর প্রতিবেদন উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একাধিক প্রশ্ন করা হয়। বলা হয়, ঢাকার বিভিন্ন জায়গায় শতাধিক চীনা ভ্লগার একের পর এক রিল তৈরি করছেন। সেই সব রিলে দেখানো জায়গাগুলো ভারতের বলে চালানো হচ্ছে। চীনের বিভিন্ন সামাজিকমাধ্যমে তার লাইভ সম্প্রচারও করা হচ্ছে। প্রতিটি এলাকাই নয়াদিল্লির বলে উল্লেখ করা হচ্ছে।
বিষয়টি নিয়ে ভারতের অভিমত জানতে চাওয়া হয়।এসব প্রশ্নের উত্তরে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের মিডিয়ার ওই খবর সরকারেরও নজরে এসেছে।
সূত্র: প্রথম আলো